পিয়া আহমেদ ও হেগেলের বিয়ে ফিচার হয়েছে বিখ্যাত ফ্যাশন সাময়িকী ভোগে
জার্মানিতে জন্ম ও বেড়ে ওঠা পিয়া আহমেদ পেশায় মডেল ও গয়নার নকশাকার। অক্টোবরের শেষ দিকে জীবনসঙ্গী হেলগের সঙ্গে বার্লিনে ঘরোয়া আয়োজনে বিয়ে সেরেছেন তিনি। ছোট্ট সেই আয়োজনে মিলেছে তাঁর জীবনের দুই সাংস্কৃতিক জগৎ—পশ্চিমা আধুনিকতা ও বাঙালি ঐতিহ্য।
তাঁদের বিয়ের সাজ ও গল্প নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক ফ্যাশন সাময়িকী ‘ভোগ’–এর জার্মান, স্পেন ও ব্রিটিশ সংস্করণ।পিয়া আহমেদ ও হেগেলের বিয়ে ফিচার হয়েছে বিখ্যাত ফ্যাশন সাময়িকী ভোগেবিয়েতে প্রচলিত সাদা গাউনের বদলে পিয়া বেছে নিয়েছিলেন জার্মান ফ্যাশন ডিজাইনার জিল স্যান্ডারের পুরোনো নকশার একটি সিল্কের পোশাক। সঙ্গে ছিল মায়ের বিয়ের গয়না, নানির রেখে যাওয়া সোনার চুড়ি, হেলগের দাদির ব্রোচ আর হাতজুড়ে মেহেদির নকশা।
নব্বইয়ের দশকের ছিমছাম ফ্যাশনের সঙ্গে বাঙালি ঐতিহ্যের এই মেলবন্ধনই বিশেষভাবে গুরুত্ব পেয়েছে ‘ভোগ’–এর প্রতিবেদনে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।