advertisement
advertisement

‘সমকামিতার’ ভিডিও থেকে বিলিয়ন ডলারের গোপন লেনদেন—আমিরাতের রাজপরিবার নিয়ে বিস্ফোরক সব দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
‘সমকামিতার’ ভিডিও থেকে বিলিয়ন ডলারের গোপন লেনদেন—আমিরাতের রাজপরিবার নিয়ে বিস্ফোরক সব দাবি

সংযুক্ত আরব আমিরাতের বর্তমান শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার

advertisement

দক্ষিণ ইউরোপের একটি হোটেলকক্ষ। সেখানে গোপনে ধারণ করা হচ্ছে দুই ভাইয়ের একজনের যৌন সম্পর্কের (সমকামিতা) ভিডিও। সেই ভিডিও পৌঁছে দেওয়া হচ্ছে তাঁদের বাবার কাছে। উদ্দেশ্য, ভাইকে বিব্রত করা এবং ক্ষমতার লড়াইয়ে এগিয়ে থাকা। এটি কোনো রাজনৈতিক থ্রিলারের কাহিনি নয়। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শাসক পরিবারের ভেতরের এমনই এক ঘটনার দাবি করেছেন প্রবীণ সাংবাদিক ম্যাথিউ কোল।

তাঁর নতুন বইয়ে উঠে এসেছে উপসাগরীয় দেশটির রাজপরিবারের ক্ষমতার লড়াই, ব্ল্যাকমেল, সন্দেহজনক চিকিৎসা, নির্যাতন এবং শত শত কোটি ডলারের গোপন লেনদেনের নানা অভিযোগ। বইটির নাম ‘প্রিন্সেস অ্যান্ড থিভস: জ্যারেড কুশনার অ্যান্ড মোহাম্মদ বিন জায়েদ’স সিক্রেট প্লট টু রিমেক দ্য মিডল ইস্ট’।

গত মাসে প্রকাশিত বইটিতে আমিরাতের শাসক আল নাহিয়ান পরিবারের অন্দরমহলের নানা ঘটনাই শুধু নয়; আছে মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে ক্ষমতাধর ব্যক্তিদের গোপন হিসাব-নিকাশের বিবরণ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর