advertisement
advertisement

‘ছাত্রলীগ’, ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখম, মাথায় আট সেলাই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
‘ছাত্রলীগ’, ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখম, মাথায় আট সেলাই

হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন আহত মো. ইসমাইল

advertisement

চট্টগ্রামে জাতীয় ছাত্রশক্তির এক নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চকবাজারের চট্টেশ্বরী রোডে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তির নাম মো. ইসমাইল। তিনি ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগরের থানা সংগঠক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানিয়েছেন, তাঁর মাথা ও ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়েছে।

মাথায় আটটি সেলাই দিতে হয়েছে তাঁকে।ইসমাইলের অভিযোগ, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় প্রথমে তাঁকে ঘিরে ধরা হয়। তারপর ‘ছাত্রলীগ’ ও ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাঁকে লাথি এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথা ও হাতে আঘাত করা হয়েছে। মাথায় জখমের পাশাপাশি তাঁর ডান হাতে ছুরিকাঘাত করা হয়েছে।

নগরের হাজেরা তজু কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল হক শিকদারের নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ করেন ইসমাইল।তবে অভিযুক্ত জিহাদুল হক হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর