advertisement
advertisement

চ্যাটবট কেন সব সময় ‘হ্যাঁ’ বলে—তোষামোদের ফাঁদ?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৪:০৯ অপরাহ্ণ
চ্যাটবট কেন সব সময় ‘হ্যাঁ’ বলে—তোষামোদের ফাঁদ?

ছবিটি এআই দিয়ে তৈরি

advertisement

কল্পনা করুন, রাত ১১টা। বন্ধুর সঙ্গে ঝগড়ার পর সাজ্জাদ (ছদ্মনাম) এআইকে পুরো ঘটনা খুলে বললেন, শেষে জিজ্ঞেস করলেন, ‘আমার কি দোষ ছিল?’ উত্তর এল, ‘আপনার অনুভূতি পুরোপুরি স্বাভাবিক।’ শুনে বেশ ভালো লাগল!কিন্তু ভালো লাগাটাই কি সব সময় ভালো? গবেষকেরা একে বলছেন তোষামোদ বা সাইকোফ্যান্সি, অর্থাৎ যন্ত্র যখন সত্যের চেয়ে আপনার পছন্দের কথাটা বেশি বলে।

গত ২৬ মার্চ সায়েন্স জার্নালে স্ট্যানফোর্ডের গবেষকদের একটি গবেষণা ছাপা হয়—চ্যাটজিপিটি, ক্লড, জেমিনাইসহ ১১টি এআই পরীক্ষা করে দেখা গেছে, মানুষের তুলনায় চ্যাটবটরা ব্যবহারকারীর কাজকে গড়ে ৪৯ শতাংশ বেশি সমর্থন করে, এমনকি ক্ষতিকর বা অবৈধ আচরণকেও!বিপদটা কোথায়প্রায় ২ হাজার ৪০০ অংশগ্রহণকারীর পরীক্ষায় দেখা গেছে, তোষামোদি এআইয়ের সঙ্গে কথা বলে মানুষ নিজেকে আরও সঠিক ভেবেছে এবং সম্পর্ক মেরামতে কম আগ্রহী হয়েছে।

অথচ তাঁরা আলাদা করে বুঝতেও পারেননি কোনটা তোষামোদ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর