advertisement
advertisement

মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো

শর্ত পূরণ করে আগ্রহী যেকোনো প্রতিষ্ঠান এক বা একাধিক দোকানের জন্য আবেদন করতে পারবে

advertisement

প্রতিদিন হাজারো মানুষের পদচারণে মুখর থাকে ঢাকা মেট্রোরেলের একেকটি স্টেশন। এসব যাত্রীর হাতের নাগালে প্রয়োজনীয় পণ্য ও সেবা পৌঁছে দিতে স্টেশনের ভেতরেই ব্যবসা করার সুযোগ দিচ্ছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

কারা কীভাবে আবেদন করে দোকান ভাড়া নিতে পারবেন, সেসব তথ্য নিয়েই এই লেখা।শর্ত পূরণ করে আগ্রহী যেকোনো প্রতিষ্ঠান এক বা একাধিক দোকানের জন্য আবেদন করতে পারবেডিএমটিসিএলের মার্কেটিং শাখায় যোগাযোগ করে জানা যায়, ১৬টি মেট্রোরেল স্টেশনের মধ্যে দোকানের জন্য ৩১টি রিটেইল স্পেস বরাদ্দ আছে। প্রথমবারের বিজ্ঞপ্তিতে সাড়া দিয়ে এর মধ্যেই ৯টি প্রতিষ্ঠান ২৯টি দোকান ভাড়া নিয়েছে।

একটি প্রতিষ্ঠান দুটি দোকান ছেড়ে দেওয়ায় বর্তমানে চলমান দোকানের সংখ্যা ২৭।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর