advertisement
advertisement

২২ বছর পর মাকে দেখলেন নিয়ামত, প্রথমবার ডাকলেন ‘মা’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
২২ বছর পর মাকে দেখলেন নিয়ামত, প্রথমবার ডাকলেন ‘মা’

২২ বছর বয়সী নিয়ামত হোসেন এই প্রথম মাকে দেখলেন। ছেলেকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কাঁদেন দুজনই। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে

advertisement

মায়ের কোনো স্মৃতি মনে করতে পারেন না নিয়ামত হোসেন (২২)। শৈশবে মা হারিয়ে যাওয়ার পর আর কখনো দেখেননি তাঁকে। এত দিন পর সেই মাকে সামনে পেয়ে নিজেকে আর সামলে রাখতে পারলেন না। হাসপাতালের বিছানায় মায়ের পাশে শুয়ে শিশুর মতো তাঁকে জড়িয়ে ধরলেন, গালে আঁকলেন আদরের চুমু। প্রথমবারের মতো ডাকলেন ‘মা’ বলে।মাকে ফিরে পাওয়ার অসীম আনন্দ আর দীর্ঘদিনের বিচ্ছেদের বেদনায় দুজনের চোখেই তখন জল।

ছেলের মাথায় হাত বুলিয়ে বুকে টেনে নিলেন মা; ভাত মেখে তুলে দিলেন তরুণটির মুখে। মা-ছেলের পুনর্মিলনের দৃশ্য দেখতে ততক্ষণে ভিড় জমিয়েছেন অন্য রোগী ও তাঁদের স্বজনেরা।প্রায় ২২ বছর আগে হারিয়ে যাওয়া মা মিনারা বেগমকে ফিরে পেয়েছেন নিয়ামত। দীর্ঘদিন স্মৃতিবিভ্রম নিয়ে পথে পথে ঘুরেছেন তাঁর মা। শেষ পর্যন্ত হাসপাতালের এক কর্মীর প্রচেষ্টায় মিনারা বেগমের খোঁজ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ডে মা–ছেলের এই আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়।তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৪৮ বছর বয়সী মিনারা বেগমের ডাকনাম মিনু।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর