advertisement
advertisement

রঙিন ডানায় ডানায় মুগ্ধতা, জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
রঙিন ডানায় ডানায় মুগ্ধতা, জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা

সাদা জালে ঘেরা ছোট্ট ঘরে মুগ্ধ হয়ে প্রজাপতি দেখছে দুই শিশু। আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে

advertisement

সাদা জালে ঘেরা ছোট্ট ঘরটিতে একসঙ্গে উড়ছে নানা রঙের প্রজাপতি। ভেতরে টবে লাগানো হয়েছে গাঁদা ফুলের গাছ। প্রজাপতির খাবারের জন্য রাখা হয়েছে কমলালেবু। এসবের আশপাশে রঙিন ডানায় উড়ে উড়ে মুগ্ধতা ছড়াচ্ছে মিঞ্জি, বিন্তি, চিতা, কেশবতীসহ আরও বাহারি নামের এসব প্রজাপতি।প্রজাপতিগুলো দেখতে সেখানে সবচেয়ে বেশি ভিড় করেছে শিশু-কিশোরেরা। এ ছাড়া ঘরটি ঘিরে আছেন নানা বয়সী মানুষও। কেউ জালের ফাঁক দিয়ে প্রজাপতি ছুঁয়ে দেখার চেষ্টা করছেন।

কেউ আবার মুগ্ধ হয়ে দেখছেন প্রাণীগুলোর রঙিন ডানার নকশা ও কারুকাজ।আজ শুক্রবার সকাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে দেখা গেছে এ দৃশ্য। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ১৬তম প্রজাপতি মেলা।

এবারের মেলার স্লোগান ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’।মেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে অর্থে হাসানকে সঙ্গে নিয়ে আসেন সাভারের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা শরিফুল হাসান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর