advertisement
advertisement

ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৪:০০ অপরাহ্ণ
ছেলেকে নিয়ে হলিউডে শাবনূর, রইল ছবি

শাবনূর

advertisement

ঘুরতে পছন্দ করেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বিভিন্ন সময়ে ঘোরাঘুরির স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করেন। আজ ছেলের সঙ্গে ফেসবুকে পোস্ট করলেন হলিউডে ঘোরাঘুরির কয়েকটি স্থিরচিত্রশাবনূরের ছেলের স্কুল ছুটি। সেই সুযোগে মা-ছেলে মিলে দুই মাসের জন্য সিডনি ছেড়েছেন। ঘোরাঘুরিই তাঁদের এবারের ভ্রমণের মূল উদ্দেশ্য।

এ বছর এটি তাঁর দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর।যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন শাবনূর। অস্ট্রেলিয়ার সিডনি থেকে উড়োজাহাজে চড়ে লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকালে সেখানে পৌঁছান তিনি। যুক্তরাষ্ট্রে এর আগে একাধিকবার গেলেও এবারই প্রথম তাঁর লস অ্যাঞ্জেলেস যাওয়া।হলিউড নিয়ে একসময় বেশ আগ্রহ ছিল ঢালিউডের জনপ্রিয় এই নায়িকার।

তাই বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে না গিয়ে তাঁর ইচ্ছা হয় বিখ্যাত হলিউড সাইন দেখে যাওয়ার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর