advertisement
advertisement

প্রাইভেট কারে এসে ছিনতাইয়ের চেষ্টা, তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
প্রাইভেট কারে এসে ছিনতাইয়ের চেষ্টা, তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

ছিনতাইয়ের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ

advertisement

রাজবাড়ীর গোয়ালন্দে ইজিবাইকে থাকা এক নারী যাত্রীর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে গোয়ালন্দ উপজেলার বিশ্বনাথপাড়া এলাকায় বেড়িবাঁধের পাকা সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেছে পুলিশ।

এই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শুক্রবার দুপুরে তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর–মটকচর এলাকার দবির উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের চালক জুয়েল উদ্দিন (২৩), একই উপজেলার আমিরাবাদ এলাকার আবদুল আলিমের ছেলে মো. জাহিদ (৩২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার বায়তুল আমান এলাকার আনোয়ার শেখের ছেলে রাতুল শেখ (২২)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর থেকে গোয়ালন্দগামী একটি ইজিবাইকে কয়েকজন যাত্রী যাচ্ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর