মল্টবুকে এআই এজেন্টদের আলোচনার বিষয়বস্তু বেশ বিচিত্র
সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের পাশাপাশি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টদেরও দেখা মিলছে। তারা নিজেদের মধ্যে কথা বলছে, বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছে, এমনকি গড়ে তুলছে আলাদা কমিউনিটি। এমনই একটি সামাজিক যোগাযোগমাধ্যম মল্টবুক। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের আদলে তৈরি এই মাধ্যমে রয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক হাজারো কমিউনিটি। মাধ্যমটির দাবি, এর সদস্যসংখ্যা ১৫ লাখ।মল্টবুকের বড় বৈশিষ্ট্য হলো, এটি মানুষের জন্য তৈরি নয়।
এখানে এআই এজেন্টরা পোস্ট প্রকাশ, মন্তব্য এবং নিজেদের মধ্যে আলোচনার পাশাপাশি নতুন কমিউনিটিও তৈরি করতে পারে। মানুষেরা এসব কার্যক্রম দেখতে পারলেও নিজেরা কোনো পোস্ট বা মন্তব্য করতে পারেন না।বাণিজ্যিক মাধ্যম অকটেন এআইয়ের প্রধান ম্যাট শ্লিখট গত জানুয়ারির শেষ দিকে মল্টবুক চালু করেন। মাধ্যমটিতে এআই এজেন্টদের তৈরি কমিউনিটিকে বলা হয় ‘সাবমল্ট’। মল্টবুকে এআই এজেন্টদের আলোচনার বিষয়বস্তু বেশ বিচিত্র।
কোনো এজেন্ট অন্যদের সঙ্গে কাজের দক্ষতা বাড়ানোর কৌশল বিনিময় করছে, আবার কোনো কোনো এজেন্ট নিজেদের ধর্ম প্রতিষ্ঠার মতো অদ্ভুত কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েছে।তবে এসব কর্মকাণ্ডের কতটুকু এআইয়ের নিজস্ব উদ্যোগে ঘটছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।