advertisement
advertisement

খাওয়ানোর জন্য খুঁজছিলেন মায়েরা, পরে পুকুরে ভেসে উঠল চাচাতো দুই ভাইয়ের লাশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৪:৫৩ অপরাহ্ণ
খাওয়ানোর জন্য খুঁজছিলেন মায়েরা, পরে পুকুরে ভেসে উঠল চাচাতো দুই ভাইয়ের লাশ

পানিতে ডুবে মৃত্যু

advertisement

দাদার সঙ্গে পুরোনো বাড়িতে বেড়াতে গিয়েছিল চাচাতো দুই ভাই। পরিবারের সদস্যরা কথাবার্তায় ব্যস্ত থাকায় বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায় তারা। একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আজ শুক্রবার সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত দুই শিশুর নাম মোস্তাফিজুর রহমান (৪) ও আলিফ হোসেন (৩)।

মোস্তাফিজুর হাসাড়া বাজারের মুরগি ব্যবসায়ী শহিদুল দেওয়ানের ছেলে। আলিফ সিঙ্গাপুরপ্রবাসী আসাদুল দেওয়ানের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে দুই শিশুর দাদা হালিম দেওয়ান তাদের নিয়ে মূল বাড়ি থেকে কিছুটা দক্ষিণে অবস্থিত পুরোনো বাড়িতে বেড়াতে যান। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি। এ সময় দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল।

খেলতে খেলতে তারা পুকুরপাড়ে চলে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর