advertisement
advertisement

শেরপুরে একসঙ্গে দৌড়ালেন পাঁচ শতাধিক নারী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
শেরপুরে একসঙ্গে দৌড়ালেন পাঁচ শতাধিক নারী

শেরপুরে প্রথমবারের মতো আয়োজিত নারীদের মিনি ম্যারাথনে উৎসবমুখর পরিবেশে দৌড়াচ্ছেন বিভিন্ন বয়সী নারীরা। শুক্রবার সকালে শহ‌রের অষ্টমীতলা এলাকায়

advertisement

সকাল তখন সাড়ে ছয়টা। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জড়ো হয়েছেন পাঁচ শতাধিক নারী। কারও চোখেমুখে উচ্ছ্বাস, কারও মধ্যে প্রথমবার ম্যারাথনে অংশ নেওয়ার রোমাঞ্চ। নির্ধারিত সময়ে শুরু হলো ছয় কিলোমিটারের দৌড়।অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে তাঁদের সঙ্গে দৌড়ে শামিল হলেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিনও। আজ শুক্রবার সকালে শেরপুর শহরে নারীদের অংশগ্রহণে এ মিনি ম্যারাথনের আয়োজন করে জেলা প্রশাসন।

শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে শুরু হয়ে ছয় কিলোমিটার পথ পাড়ি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় দৌড়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে এ আয়োজন করা হয়।জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে এ মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। কবির কবিতার মতো শেরপুরের নারীরা বিজয়লক্ষ্মী হয়ে সারা দেশে ছড়িয়ে পড়বেন, এটাই তাঁদের প্রত্যাশা।

নারীদের কর্মদক্ষতা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও শক্তির বিকাশ ঘটবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর