advertisement
advertisement

সংকটে ইলিশের উৎপাদন, সুরক্ষায় বাংলাদেশ–ভারত–মিয়ানমারের মিলিত সহযোগিতার তাগিদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
সংকটে ইলিশের উৎপাদন, সুরক্ষায় বাংলাদেশ–ভারত–মিয়ানমারের মিলিত সহযোগিতার তাগিদ

‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক  আঞ্চলিক কর্মশালায় উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ

advertisement

‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদবঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনীতি ও লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে ইলিশ। বাংলাদেশ, ভারত ও মিয়ানমারজুড়ে ইলিশ আহরণ ও বাণিজ্য থেকে প্রতিবছর ৩০০ কোটি মার্কিন ডলারের বেশি আয় হয়।বাংলাদেশে ইলিশ উৎপাদনে এক দশক ধরে ধারাবাহিক উন্নতি করলেও গত তিন বছরে এ উৎপাদন কমছে।

ভারতে উৎপাদন মোটামুটি ঠিক থাকলেও মিয়ানমারেও উৎপাদন কমছে। ইলিশ কমে যাওয়ার পেছেন প্রাকৃতিক ও মানুষের সৃষ্টি নানা কারণ আছে। তিন দেশের সম্মিলিত উদ্যোগ ছাড়া সংকটের মুখে পড়া ইলিশ রক্ষা সম্ভব নয়।‘বঙ্গোপসাগরীয় অঞ্চলে ইলিশ মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক এই আঞ্চলিক কর্মশালায় এমন মতামত দেন তিন দেশের নীতিনির্ধারক, গবেষক, পরিবেশবাদী, মৎস্যকর্মীরা। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী এ কর্মশালা শুরু হয়েছে।

এর উদ্বোধন করেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।ইলিশ নিয়ে বিশেষ করে বাঙালির বড় আবেগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর