advertisement
advertisement

অবশেষে এক মাসের চেষ্টায় নিয়ন্ত্রণে এল ইনানীর গ্যাসের আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
অবশেষে এক মাসের চেষ্টায় নিয়ন্ত্রণে এল ইনানীর গ্যাসের আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কারিগরি দল। আজ সকালে কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায়

advertisement

টানা এক মাস জ্বলার পর কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আজ শুক্রবার সকালে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) কারিগরি কৌশলে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এবার ওই এলাকার মাটির নিচে সম্ভাব্য মজুত অনুসন্ধানের প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি।বাপেক্সের কর্মকর্তারা জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যাসের প্রবাহ এখনো বন্ধ হয়নি।

কূপ থেকে পাইপের মাধ্যমে গ্যাস বের হচ্ছে। সেটির প্রবাহ পুরোপুরি বন্ধ করতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগতে পারে।এর আগে ২৭ অক্টোবর সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না আসায় ১১ নভেম্বর বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বাপেক্সের একটি কারিগরি দল।

এর পর থেকে তারা আগুন নেভানোর চেষ্টা করছিল।সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়, আজ সকালে বাপেক্সের ড্রিলিং দল ৩০ ইঞ্চি ব্যাসের পাইপ কূপের প্রায় ১৩ ফুট গভীরে প্রবেশ করিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর