চুয়াডাঙ্গার মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুজাহিদ হোসেন পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
নামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক-স্নাতকোত্তর করে অনেকে সহকারী শিক্ষক হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। কী থাকে তাঁদের ভাবনায়? কেমন তাঁদের অভিজ্ঞতা? খোঁজ নিয়েছেন ফুয়াদ পাবলোমায়ের হারিকেনের আলো থেকে শিক্ষকতার আলোয়: মুজাহিদ হোসেন চুয়াডাঙ্গার মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মুজাহিদ হোসেন পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়েছোটবেলায় হারিকেনের আলোয় মায়ের কাছে পড়তে বসতাম। মায়ের হাত ধরেই আমার পড়াশোনার শুরু। মা শিক্ষকতা করতেন।
এই পেশার প্রতি তাঁর ভালোবাসা, দায়িত্ববোধ ও আন্তরিকতা দেখেই বড় হয়েছি। তখন অবশ্য নিজে শিক্ষক হব, এমন কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু মায়ের সেই ভালোবাসা যে মনের অজান্তেই আমাকে প্রভাবিত করেছিল, বুঝেছি অনেক পরে।মানুষের সঙ্গে কথা বলতে, মানুষের কথা শুনতে ও নতুন কিছু শিখতে আমার ভালো লাগে। কোনো একটা বিষয় কাউকে বুঝিয়ে বলার পর তার চোখেমুখে যে আনন্দ ফুটে ওঠে, সেটা দেখতেও ভালো লাগে।
হয়তো আমার এই স্বভাব আর মায়ের কাছ থেকে পাওয়া অনুপ্রেরণাই আমাকে ধীরে ধীরে শিক্ষকতার দিকে নিয়ে এসেছে।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে যোগ দিয়েছিলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।