শিশুদের হাত থেকে মোবাইল সরিয়ে দেওয়া তুলনামূলক সহজ। কিন্তু তাদের সামনে এমন সমস্যা, বই ও শেখার অভিজ্ঞতা তুলে দেওয়া, যার সঙ্গে তারা দীর্ঘ সময় থাকতে চাইবে—সেটিই আসল কাজ।
বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী—উভয়ের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ১৮ নভেম্বর জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন (‘শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, বললেন শিক্ষামন্ত্রী’, অনলাইন প্রথম আলো, ১৮ নভেম্বর ২০২৬)। তিনি আরও জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে এ বিষয়ে আদেশ জারি করেছে।
সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ। কারণ, আমরা যখন স্কুলে প্রযুক্তি, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা শেখানোর উদ্যোগ নিচ্ছি, তখন শ্রেণিকক্ষ থেকে মোবাইল ফোন সরিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন?প্রশ্নটির উত্তর খুঁজতে আমরা সুইডেনের দিকে তাকাতে পারি।একসময় মনে করা হতো, শ্রেণিকক্ষ যত বেশি ডিজিটাল হবে, শিক্ষার মানও তত বাড়বে।
শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট, আইপ্যাড কিংবা ল্যাপটপ তুলে দেওয়াকে শিক্ষার আধুনিকায়নের অন্যতম লক্ষণ হিসেবে দেখা হতো।এমনকি প্রত্যেক শিশুর জন্য ল্যাপটপ শিরোনামে একটি আন্দোলনও গড়ে তোলার চেষ্টা করা হয়েছে।স্কুলে স্মার্টফোন ব্যবহারের সুস্পষ্ট নীতিমালা কেন করা দরকারশিক্ষক নিয়োগে কেন ‘শিক্ষা সার্ভিস কমিশন’ গঠন করা দরকার আর ইউরোপের সুইডেন ছিল এই পরিবর্তনের সামনের সারির অন্যতম দেশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।