advertisement
advertisement

এক লঞ্চে ১১৫০ প্রাণ, একটাই পরিচয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
এক লঞ্চে ১১৫০ প্রাণ, একটাই পরিচয়

‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানে কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুরা

advertisement

কিছু দিন ক্যালেন্ডারের পাতায় আসে, আবার সময়ের সঙ্গে হারিয়ে যায়। আর কিছু দিন থেকে যায় মনের গভীরে, হয়ে ওঠে আজীবনের স্মৃতি। ১৩ নভেম্বর শুক্রবার তেমনই একটি দিন কাটল প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের।

নদীর বুকে ভেসে চলা একটি লঞ্চ, চারপাশে বিস্তীর্ণ জলরাশি, শীতের সকালের মিষ্টি বাতাস আর দেশের নানা প্রান্ত থেকে আসা একঝাঁক প্রাণবন্ত মানুষ—সব মিলিয়ে দিনটি ছিল বন্ধুত্বের এক অন্য রকম উৎসব।রাজধানীর সদরঘাটে ‘প্রিন্স আওলাদ-৭’ লঞ্চের সামনে দাঁড়াতেই প্রথমে চোখে পড়ে মানুষের ব্যস্ততা। কেউ এসেছেন অনেক দূর থেকে, কারও সঙ্গে দেখা হয়েছে বহুদিন পর, আবার কেউ প্রথমবারের মতো পরিচিত হচ্ছেন নতুন বন্ধুদের সঙ্গে।

কারও মুখে হাসি, কারও চোখে উচ্ছ্বাস, কারও হাতে মোবাইল ফোন—প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরায় ধরে রাখতে চান সবাই।প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’-তে অংশ নিতে দেশের ৮৬টি বন্ধুসভার প্রায় ১ হাজার ১৫০ জন সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একত্র হয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর