advertisement
advertisement

এবার গুলি-বোমা নয়, শীতের বৃষ্টিতে গাজাবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে ইসরায়েল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ণ
এবার গুলি-বোমা নয়, শীতের বৃষ্টিতে গাজাবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে ইসরায়েল

বৃষ্টির দিনে গাজার একটি আশ্রয়শিবিরের তাঁবুতে শিশুকে নিয়ে বসে আছেন বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি নারী। ৭ নভেম্বর ২০২৬

advertisement

চলতি নভেম্বরের শুরুতে মধ্য গাজার আল-জাওয়ায়দা এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি ঢুকে পড়ে জাবের আল-কাসির তাঁবুতে। এতে তাঁর পরিবারের তোশক ভিজে যায় ও খাবার নষ্ট হয়ে যায়। আল-কাসি উত্তর গাজার বেইত লাহিয়া থেকে পালিয়ে এসেছেন। তিনি আল-জাজিরাকে বলেন, গত শীতেও তাঁর শিবির তিন-চারবার তলিয়ে গিয়েছিল। সেই বন্যার কারণেই তাঁর অনেক প্রতিবেশী আগেই এলাকা ছেড়ে চলে গেছেন।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) তথ্য অনুযায়ী, গাজার মোট জনসংখ্যার ৬৫ শতাংশ মানুষ এখন তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বাস করছেন। সংখ্যায় তাঁরা প্রায় ১৩ লাখ ৬০ হাজার।গাজার সরকারি গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ৬ নভেম্বর সন্ধ্যায় ঝড়বৃষ্টি শুরু হয়। মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৭০ হাজার তাঁবু তলিয়ে যায়। জাতিসংঘের প্রাথমিক হিসাব বলছে, এতে প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পাঁচ হাজারের বেশি পরিবার আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে ঘুমাতে বাধ্য হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর