advertisement
advertisement

শেখ হাসিনার হত্যার নেশা, রক্তের স্বাদ এখনো যায়নি: রিজভী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
শেখ হাসিনার হত্যার নেশা, রক্তের স্বাদ এখনো যায়নি: রিজভী

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বিকেলে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে

advertisement

জুলাইয়ে শিশু–কিশোর ও ছাত্র–শ্রমিক হত্যার পর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার হত্যার নেশা এখনো যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শেখ হাসিনা ভারতে বসে টাকা পাঠিয়ে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে বলছেন বলেও অভিযোগ করেন তিনি।

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আজ শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে লৌহজং উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন। শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘তারা কত বড় ঘাতক এবং হত্যাকারী! চৌদ্দ শ শিশু–কিশোর–বুড়ো, ইউনিভার্সিটি–কলেজ, প্রাইমারি স্কুল–হাইস্কুলের শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে।

তারা রিকশাওয়ালাদের হত্যা করেছে, শ্রমিক হত্যা করেছে।’রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা জনগণ ও ছাত্রদের ধাওয়া খেয়ে পালিয়ে গেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর