হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল
পুরান ঢাকার টিকাটুলিতে একটি হোটেলের ব্যবস্থাপক নাঈমুর রহমানকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটে। নাঈমুরকে বাঁচাতে গিয়ে হোটেলের মহাব্যবস্থাপক ও কর্মীসহ চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।টিকাটুলির জয়কালী মন্দিরের পাশে হোটেলটির অবস্থান। সামনে মুরগির পাইকারি বাজার বসে।
আজ শুক্রবার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, গতকাল রাত একটার দিকে বাজারের একটি দোকান থেকে একটি মুরগি হোটেলের ভেতরে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ওরফে এ্যানির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হোটেলকর্মীরা এনায়েতকে আটক করে দ্বিতীয় তলার অভ্যর্থনাকক্ষে রাখেন এবং থানায় খবর দেন।পরে এনায়েতের ছেলে ইরান কাজী হোটেলে এসে বাবাকে ছাড়ানোর চেষ্টা করেন।
এ সময় হোটেলকর্মীদের সঙ্গে তাঁদের আবার কথা-কাটাকাটি হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।