তথ্যচিত্রটির শিরোনাম ‘নবগঙ্গা: একটি শহরের হাতে নদীর মৃত্যু-একটি নদীর হারিয়ে যাওয়ার গল্প’।
নবগঙ্গা নদীকে ঘিরে গড়ে উঠেছে মাগুরা শহর। একসময় এই নবগঙ্গা নদী ছিল শহরের মানুষের জীবন-জীবিকা, পানি ও বিনোদনের অন্যতম উৎস। সময়ের সঙ্গে সেই নদীর চিত্র বদলেছে। দখল, দূষণ আর অবহেলায় ক্রমেই সংকুচিত হয়েছে নদীর প্রবাহ। শহরের পাশ দিয়ে বয়ে চলা নদীটি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শহরেরই মানুষের হাতে।নবগঙ্গা নদীর এই বাস্তবতা তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণ করেছে মাগুরা বন্ধুসভা।
তথ্যচিত্রটির শিরোনাম ‘নবগঙ্গা: একটি শহরের হাতে নদীর মৃত্যু-একটি নদীর হারিয়ে যাওয়ার গল্প’। এতে শহরঘেঁষা নবগঙ্গা নদীর দখল ও দূষণের চিত্র সচিত্রভাবে তুলে ধরা হয়েছে।
নদীর বর্তমান অবস্থা, দখল এবং দূষণের প্রভাবের মধ্য দিয়ে একটি শহরের সঙ্গে তার প্রাণের নদীর বদলে যাওয়া সম্পর্কের গল্প বলার চেষ্টা করা হয়েছে।তথ্যচিত্রটির শিরোনাম ‘নবগঙ্গা: একটি শহরের হাতে নদীর মৃত্যু-একটি নদীর হারিয়ে যাওয়ার গল্প’।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ নভেম্বর মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশের শুরুতে তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।