advertisement
advertisement

মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা

মেট্রোরেল

advertisement

মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা ও মেট্রোরেল স্থাপনায় নাশকতা ঠেকাতে বাড়তি ৪০০ পুলিশ চেয়েছে কর্তৃপক্ষ। এর বাইরে স্টেশনগুলোতে নজরদারি বাড়াতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ১১ জন কর্মকর্তার একটি দল গঠন করা হয়েছে। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সংস্থাটির সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দেওয়া এবং মেট্রোরেল স্থাপনার পাশে ককটেল বিস্ফোরণের পর পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো বাড়তি পুলিশ পাওয়া যায়নি। মেট্রোরেলের জন্য আলাদা মাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ আছে। এই বাহিনীর সদস্য সংখ্যা বর্তমানে ৩০০ জন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ডিএমটিসিএল কর্মকর্তারা বলছেন, এই জনবল দিয়ে প্রতিটি স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কঠিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর