advertisement
advertisement

ফেনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দুই মোটরসাইকেলে আগুন, আহত ১৮


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
ফেনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, দুই মোটরসাইকেলে আগুন, আহত ১৮

সংঘর্ষের সময় পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল। আজ সন্ধ্যায় দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে

advertisement

ফেনীর দাগনভূঞায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় দাগনভূঞা পৌরসভার আলাইয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং আরও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহসভাপতি জামশেদুর রহমান ও দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন বাসু (২১), জহিরুল হক (৩০), জুয়েল (৩৬), আমজাদ হোসেন (৩৫), মোশাররফ হোসেন (৩৮), মোহাম্মদ শামীম (৪০), মহিবুল ইসলাম (৩৫), মোহাম্মদ তানভীর (২০), হৃদয় সওদাগর (২৫), রুবেল (৩০), আবুল বাশার (৩২), সোহরাব হৃদয় (২৩), ইয়াকুব আলী (৩১), মেহেদী হাসান (২৮), ফয়সাল (৩০) ও শিবলু (৩২)।

আহত বাসুর বাঁ হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে এবং চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর