এশিয়া–প্যাসিফিক ইকোনমিক কো–অপারেশনের (এপেক) শীর্ষ নেতাদের সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে করমর্দন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেনঝেন, রাশিয়া, ১৯ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘আমার বন্ধু’ বলে উল্লেখ করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্টের পুতিনকে বন্ধু বলার বিষয়টিকে অদ্ভুত বলেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের এ মন্তব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারকে বন্ধু বলার মতোই।বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ট্রাম্প কী বলবেন বা কী পোস্ট করবেন, সেটা তাঁর নিজস্ব ব্যাপার।
কিন্তু পুতিনকে বন্ধু বলাকে অদ্ভুত বলছেন তিনি।ইংরেজিতে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘তিনি (পুতিন) একজন আগ্রাসনকারী...এবং একজন হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না।’ জেলেনস্কি আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ হিটলারকে ভালো বন্ধু বললে ব্যাপারটি যেমন হতো, এটিও ঠিক তেমন। না, তিনি বন্ধু নন।’সম্প্রতি চীনে এক সম্মেলনে পুতিনকে আলিঙ্গন করেন ট্রাম্প। এ সময় তিনি রুশ প্রেসিডেন্টকে ‘বন্ধু’ বলে উল্লেখ করেন।
ট্রাম্প কয়েক দিন পর নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে দুজনের করমর্দনের একটি ছবি পোস্ট করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।