advertisement
advertisement

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ১:৫১ পূর্বাহ্ণ
মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

মক্কা জোটের তিন সদস্য দেশ—সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিরা শুক্রবার ইসলামাবাদে বৈঠক করেন

advertisement

ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা থামছে না। সৌদি আরব ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের মধ্যেও সংঘাত চলছে। এমন পরিস্থিতিতে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্যদেশ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা আলোচনায় বসেছেন। শুক্রবার প্রথম দিনের আলোচনা হয়েছে। শনিবার শেষ দিনের আলোচনা হওয়ার কথা।গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ৭ আগস্ট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সই করে ইসলামাবাদ, রিয়াদ ও আঙ্কারা।

চুক্তি অনুযায়ী, জোটের সদস্য তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে বাকি দুই দেশের ওপরও হামলা হিসেবে বিবেচনা করা হবে। চুক্তি সইয়ের পর এ নিয়ে তৃতীয়বারের মতো বৈঠকে বসেছে দেশগুলো।ইসলামাবাদের বৈঠকে তিন দেশের প্রতিরক্ষামন্ত্রী অংশ নিচ্ছেন। থাকছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

সম্প্রতি এএফপিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, চুক্তি অনুযায়ী সৌদি আরবের জন্য যেকোনো হুমকি পাকিস্তান ও তুরস্কের জন্যও হুমকি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর