advertisement
advertisement

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা চলছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা চলছে

শিক্ষার্থীদের প্রস্তুত করতে উত্তরা ইউনিভার্সিটির মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা ও আধুনিক সুযোগ-সুবিধা তুলে ধরেন উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ

advertisement

শিক্ষার্থীদের ক্যাম্পাসের পরিবেশ, বিভিন্ন অনুষদের শিক্ষক ও উচ্চশিক্ষার অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে সার্বিক ধারণা দিতে ‘এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭)’-এর আয়োজন করেছে উত্তরা ইউনিভার্সিটি। গত বৃহস্পতিবার ইউনিভার্সিটির স্মার্ট ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ইয়াসমীন আরা।

১৬ দিনব্যাপী এ আয়োজন চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।উপাচার্য ইয়াসমীন আরা উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘“ফিউচার ইজ ইয়োর্স” এবারের মেলার প্রতিপাদ্য। যা মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান এবং ক্যারিয়ার গড়ার সুযোগের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে উত্তরা ইউনিভার্সিটির অঙ্গীকারেরই প্রতিফলন।

আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের আমাদের ক্যাম্পাসে আসার, বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখার এবং একসাথে বড় কিছু অর্জনের পথে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।’উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ বলেন, ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে উত্তরা ইউনিভার্সিটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা ও আধুনিক সুযোগ-সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর