advertisement
advertisement

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীদের নৌকায় পাওয়া গেল ১৪ মরদেহ  


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে অভিবাসীদের নৌকায় পাওয়া গেল ১৪ মরদেহ  

স্পেনের এল হিয়েরো দ্বীপের লা রেস্তিঙ্গা বন্দরে পৌঁছেছে কোস্টগার্ডের জাহাজে থাকা অভিবাসনপ্রত্যাশীরা। ২৭ নভেম্বর ২০২৬

advertisement

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১০০ যাত্রীবাহী একটি নৌকা উদ্ধার করা হয়েছে। সেখানে ১৪ জন অভিবাসীর মরদেহ পাওয়া গেছে। গতকাল শুক্রবার স্পেনের সংবাদ সংস্থা ইএফই এই তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সময়ে অভিবাসীদের চাপ অনেক বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। এ ঘটনা বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন পথের ঝুঁকিকে আবারও সামনে নিয়ে এসেছে।

আগামীকাল রোববার স্পেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে এই দুর্ঘটনা ঘটল। এবারের নির্বাচনে অভিবাসন প্রধান ইস্যু হয়ে উঠেছে। ইএফই জানিয়েছে, ১৪ জনের মরদেহ তীরে আনা হয়েছে। এর আগে উদ্ধারকারীরা বলেছিল, নৌকায় ৮ থেকে ১০টি মরদেহ ছিল। গুরুতর অবস্থায় ছয়জনকে উড়োজাহাজে করে হাসপাতালে নেওয়া হয়েছে। এল হিয়েরো দ্বীপের ৩৯ নটিক্যাল মাইল (৭২ কিলোমিটার) দক্ষিণে নৌকাটি পাওয়া যায়।

সেটিকে টেনে লা এস্তাকা বন্দরে নেওয়া হয়েছে।এদিকে দ্বীপটির লা রেস্তিংগা বন্দরে আরেকটি নৌকা থেকে ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর