শায়লা ফারজানা, মো. রেজাউল আলম ও বুলবুল মিয়া
রাজধানীর বিমানবন্দর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী শায়লা ফারজানাকে পাঁচ দিন এবং তাঁর দুই ভাইকে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। শায়লা ফারজানা সাবেক অতিরিক্ত সচিব, গণ–অভ্যুত্থানের পর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। রিমান্ডে যাওয়া অপর দুজন হলেন শায়লা ফারজানার ভাই মো. রেজাউল আলম শাহিন (৫৩) ও বুলবুল মিয়া (৪৬)।
আজ রোববার তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগের পরিদর্শক গোলাম মর্তুজা। শুনানি শেষে আদালত শায়লা ফারজানার পাঁচ দিন এবং অন্য দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রিমান্ড বাতিল করে তাঁদের জামিনের আবেদন করেন।
তিনি বলেন, শায়লা ফারজানা একজন সাবেক অতিরিক্ত সচিব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।