আতিক জামান
পরিচালক আতিক জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর বনানী থানাধীন মহাখালী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বনানী থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।পুলিশের নথি অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর বনানী থানায় দায়ের করা মামলাটির নম্বর ২৬।
বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৬ ধারায় করা এই মামলার এজাহারে বলা হয়েছে, ওই দিন রাত ১২টা ৫ মিনিটের দিকে বনানীর আমতলী মোড়ে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করে পুলিশ।আতিক জামানআদালতে পাঠানো পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ২৮ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাখালী এলাকা থেকে আতিক জামানকে গ্রেপ্তার করা হয়।
তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।