আন্তর্জাতিক মঞ্চে দেশীয় ফ্যাশন ও কারুশিল্পের পরিচিতি বাড়ানোর ক্ষেত্রে যুক্ত হলো নতুন এক অভিজ্ঞতা। আন্তর্জাতিক সংগীতশিল্পী ওটিলিয়ার কনসার্টের জন্য বিশেষ পোশাক তৈরি করেছে বাংলাদেশের ফ্যাশন ব্র্যান্ড আনজারা। হাতে করা কাজ ও সূক্ষ্ম কারচুপির নকশায় তৈরি ইন্দো-ওয়েস্টার্ন পোশাকটি পরে মঞ্চে পারফর্ম করেছেন এই সংগীতশিল্পী।
পোশাকটির নকশা ও কাজ দেখে মুগ্ধতাও প্রকাশ করেছেন তিনি।ওটিলিয়ার বাংলাদেশ সফরের আগেই তাঁর সঙ্গে যোগাযোগ করে আনজারা। ব্র্যান্ডটির পক্ষ থেকে তাঁকে হাতে করা কাজ ও কারচুপির নকশায় তৈরি বিশেষ একটি পোশাক পরে কনসার্টে পারফর্ম করার প্রস্তাব দেওয়া হয়। পোশাকের ধারণাটি পছন্দ হওয়ায় সম্মতি জানান ওটিলিয়া। এরপর তাঁর কনসার্টের ধরন ও মঞ্চে পোশাকটির উপযোগিতার কথা মাথায় রেখে শুরু হয় নকশা ও তৈরির কাজ।
প্রতিটি অংশে সূক্ষ্ম হাতে করা কাজ ফুটিয়ে তুলতে আনজারার কারিগরদের সময় লেগেছে প্রায় এক মাস।কালো রঙের পোশাকটিতে সাদা ও রুপালি রঙের ফুলেল কারচুপির নকশা বিশেষভাবে নজর কাড়ে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।