হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
উড়োজাহাজ থেকে নামার পর লাগেজের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে লাগেজ সরবরাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যেই যাত্রীদের প্রথম লাগেজ ব্যাগেজ বেল্টে পৌঁছে দিতে হবে। আর উড়োজাহাজের ধরনভেদে সর্বশেষ লাগেজ পৌঁছাতে সময় লাগবে সর্বোচ্চ ৪২ দশমিক ৫ থেকে ৪৭ দশমিক ৫ মিনিট।
শুধু লাগেজ সরবরাহই নয়, চেক-ইন, ইমিগ্রেশন, নিরাপত্তা তল্লাশি থেকে শুরু করে গাড়ি পার্কিং পর্যন্ত যাত্রীসেবার প্রতিটি ক্ষেত্রেই নির্দিষ্ট সময় ও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। আগামীকাল সোমবার তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এ উপলক্ষে আজ রোববার রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী এসব তথ্য জানান।লাগেজ ও যাত্রীসেবার সময়সীমা চুক্তি অনুযায়ী, ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে প্রথম লাগেজ ১৫ মিনিটে এবং সর্বশেষ লাগেজ ৪২ দশমিক ৫ মিনিটের মধ্যে বেল্টে পৌঁছে দিতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।