advertisement
advertisement

গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটসহ মোবাইল ব্যাংকিং সেবা আবার সচলের জন্য আইনি নোটিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটসহ মোবাইল ব্যাংকিং সেবা আবার সচলের জন্য আইনি নোটিশ

advertisement

গোপালগঞ্জের সাধারণ ও নির্দোষ গ্রাহকদের অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেন কার্যক্রম সম্পূর্ণভাবে আবার সচল করার জন্য ২৪ ঘণ্টার মধ্যে জরুরি নির্দেশ দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ দুই নির্বাহী পরিচালকের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। অপর দুজন হলেন পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক ও ফিন্যান্সিয়াল ইনটিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের নির্বাহী পরিচালক।

আরিফ শেখ নামের এক আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান আজ রোববার রেজিস্ট্রি ডাকযোগে ওই নোটিশ পাঠান। আরিফ শেখ গোপালগঞ্জের (গ্রাম-চিতশী, থানা-কোটালীপাড়া) বাসিন্দা বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে জনস্বার্থে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে বলে জানিয়েছেন আইনজীবী মুহাম্মদ আনিছুজ্জামান।২৫ নভেম্বর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী বিকাশ, নগদ ও রকেট লিমিটেড (মোবাইল ব্যাংকিং সেবা প্রদান করে) কোনো পূর্বঘোষণা, ব্যক্তিগত বা গণ-নোটিশ কিংবা সুনির্দিষ্ট আইনগত বা নিয়ন্ত্রক কারণ ছাড়াই গোপালগঞ্জ জেলার ১০ লক্ষাধিক মানুষের মোবাইল ব্যাংকিং লেনদেন কার্যক্রম ও আর্থিক প্রবেশাধিকার ঢালাওভাবে স্থগিত বা বন্ধ করে দিয়েছে বলে আইনি নোটিশে অভিযোগ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর