রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সুধীজন সংলাপ জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বক্তব্য দেন। ২৯ নভেম্বর
যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি দেশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন বলে মন্তব্য করেছেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। আজ রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘কেমন শিক্ষাক্রম চাই’ শীর্ষক এক সুধীজন সংলাপ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ এ কথা বলেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক উপাচার্যরাও উপস্থিত ছিলেন।২০২৮ সাল থেকে শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। তখন বদলে যাবে পাঠ্যবইও। এ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের সুধীজনদের নিয়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে একপর্যায়ে জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘এখন ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হতে গেলে অনেক মহৎ গুণের অধিকারী হতে হয়। আমাকে ক্ষমা করবেন।
যে ব্যক্তি একসঙ্গে সাপ ও ব্যাঙের মুখে চুমু খেতে সক্ষম, তিনি আমাদের দেশে উপাচার্য হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।