চীনের চেংদুর তিয়ানফু ইন্টারন্যাশনাল সার্কিটে ফর্মুলা আইইউটি দল
ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৬-তে প্রথম বাংলাদেশি দল হিসেবে মেকানিক্যাল ইন্সপেকশন ও টিল্ট টেস্টে উত্তীর্ণ হয়েছে আইইউটির একদল তরুণ। গবেষণা বলছে, ঢাকায় সময়ে সময়ে ঘণ্টায় পাঁচ কিলোমিটারে নেমে আসে গাড়ির গতি, হাঁটার গতিও এর চেয়ে বেশি। সেই শহরের পাশে বসে ফর্মুলা ওয়ান গাড়ি তৈরির স্বপ্ন দেখাটাও যেন বিলাসিতা।
কিন্তু যাঁদের বুকে স্বপ্ন আঁকা, তাঁদের কি পাঠ্যবইয়ের পাতা আর গবেষণার সংখ্যায় থেমে থাকার উপায় আছে?ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কয়েকজন তরুণ তৈরি করেছেন স্টুডেন্ট ফর্মুলা ওয়ান গাড়ি। আর সেই গাড়ি বিশ্বমঞ্চে শুধু লাল-সবুজের পতাকা ওড়ায়নি, এনে দিয়েছে অনন্য সম্মান।
চীনের চেংদুর তিয়ানফু ইন্টারন্যাশনাল সার্কিটে অনুষ্ঠিত ফর্মুলা স্টুডেন্ট চায়না ২০২৬-তে প্রথম বাংলাদেশি দল হিসেবে উত্তীর্ণ হয়েছে মেকানিক্যাল ইন্সপেকশন ও টিল্ট টেস্ট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।