advertisement
advertisement

ছেলেদেরও বিয়ের বয়স ন্যূনতম ১৮ করার সুপারিশ, সরকার এর বিপক্ষে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
ছেলেদেরও বিয়ের বয়স ন্যূনতম ১৮ করার সুপারিশ, সরকার এর বিপক্ষে

বাল্যবিবাহ

advertisement

বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে, বিয়ের ন্যূনতম বয়স মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ বছর। এই বয়সের নিচে বিয়ে হলে তা বাল্যবিবাহ বলে গণ্য হবে, যা শাস্তিযোগ্য অপরাধ। সে ক্ষেত্রে ছেলেদের বিয়ের বয়স ন্যূনতম ১৮ বছর করার জন্য সুপারিশ করছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ ও শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। তবে এ বিষয়ে সরকার আগ্রহী নয় বলে জানা গেছে।

নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে বিভিন্ন সময় আলোচনাতে নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেন এ বিষয়ে আপত্তি জানিয়েছেন। তিনি একাধিকবার বলেছেন, চিকিৎসক হিসেবে তাঁর বিবেচনায় ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছরই থাকা উচিত। এ বয়স কমানো ঠিক হবে না। সরকারও তা করবে না।

এ বিষয়ে জানতে আজ রোববার মন্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরে বার্তা পাঠালে প্রথম আলোকে তিনি বলেন, ছেলেদের বিয়ের বয়স ১৮ বছর করা ঠিক হবে না।ইউএনএফপিএ বাংলাদেশের ওয়েবসাইটে ২৪ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনি পর্যালোচনায় দেখা গেছে, বাল্যবিবাহ নিরোধ আইনে বাল্যবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হলেও এর শিকার মেয়েদের বিয়ে বাতিলের সরাসরি কোনো আইনি ব্যবস্থা নেই; বরং আইনের ১৯ ধারায় বিশেষ বিধান রাখা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর