কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেইএন) বাংলাদেশের বার্ষিক নেটওয়ার্কিং সম্মেলনে অতিথীরা
কৃত্রিম বুদ্ধিমত্তা, অপতথ্য ও সাংবাদিকতা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়েছে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক (সিজেইএন) বাংলাদেশের ১১তম বার্ষিক নেটওয়ার্কিং সম্মেলন। গতকাল শনিবার (২৮ নভেম্বর) ঢাকার বসুন্ধরায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) দুই দিনব্যাপী এ সম্মেলন শেষ হয়।
সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক, গবেষক ও সাংবাদিকেরা অংশ নেন। আলোচনায় গুরুত্ব পায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অনলাইনে অপতথ্যের বিস্তার এবং পরিবর্তিত গণমাধ্যম পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকতা শিক্ষার পাঠ্যক্রম উন্নয়নের বিষয়গুলো।
আইইউবির স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের (স্লাস) অধীন মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের আয়োজিত সম্মেলনে সহযোগিতা করে ডয়চে ভেলের প্রশিক্ষণ ও উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান ডিডব্লিউ একাডেমি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।