দীর্ঘ তিন বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১ হাজার ৪৫৭ প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছিল। তবে চূড়ান্ত গেজেটে স্থান পেয়েছেন ১ হাজার ৪১৬ জন।
নিয়োগপ্রাপ্তদের আগামী ২০ ডিসেম্বর পূর্বাহ্ণে নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।সুপারিশের পরও বাদ পড়লেন ৪১ জন পিএসসির চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক্-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই বা পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ পড়েছেন ৪১ প্রার্থী।
অর্থাৎ সুপারিশপ্রাপ্তদের মধ্যে প্রায় ২ দশমিক ৮১ শতাংশ প্রার্থী চূড়ান্ত প্রজ্ঞাপনে জায়গা পাননি।আগের বিসিএসগুলোর চিত্রের সঙ্গে তুলনা করলে দেখা যায়, ভেরিফিকেশন ধাপে বাদ পড়ার হার ৪৬তম বিসিএসে তুলনামূলক কম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।