রাজশাহীতে এনসিপির বিক্ষোভ মিছিল–পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে নগরের সাহেববাজার বড় মসজিদের সামনে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি এখন জাতীয় ঐক্যের কথা বলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ রোববার বিকেলে রাজশাহীতে বিক্ষোভ মিছিল–পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে রাজশাহী মহানগর ও জেলা এনসিপি।নাহিদ ইসলাম বলেন, ‘এখন তারা আট মাস পরে এসে জাতীয় ঐক্যের কথা বলছে। কারণ, এখন তাদের আওয়ামী লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে গিয়েছে। তারা আর আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে।
গত আট মাস এই জাতীয় ঐক্য কোথায় ছিল?
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।