ওল্ড ট্রাফোর্ডে ব্রেন্টফোর্ডের কাছে বড় হারের পর মাঠ ছাড়ছেন ব্রুনো ফার্নান্দেজরা
ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারি তখনো পুরোপুরি খালি হয়নি। তবে সমর্থকদের গর্জন বদলে গেছে তীব্র ক্ষোভে। ডাগআউট থেকে বেরিয়ে খেলোয়াড়দের সমর্থকদের মুখোমুখি হতে ইশারা করছেন কোচ মরিসিও পচেত্তিনো। মাথা নিচু করে দাঁড়িয়ে ব্রুনো ফার্নান্দেজ, হ্যারি ম্যাগুয়াররা।
ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়-কর্মকর্তাদের চোখেমুখে তখন শুধুই হতাশা।মাইকেল ক্যারিকের বিদায়ের পর পচেত্তিনোর হাত ধরে নতুন শুরুর স্বপ্ন দেখেছিলেন ‘রেড ডেভিল’ সমর্থকেরা। কিন্তু আর্জেন্টাইন কোচের প্রথম তিন ম্যাচেই সেই স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিয়েছে। একটি ড্র, ঘরের মাঠে টানা দুই ম্যাচে ৪-০ গোলে হার। সব মিলিয়ে পচেত্তিনোর শুরুটা ভয়াবহ।
১২ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ২০ দলের প্রিমিয়ার লিগে ইউনাইটেড এখন ১৯ নম্বরে।পরিসংখ্যান বলছে, এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে ক্লাবটি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।