advertisement
advertisement

মোহাম্মদপুরে তূর্যর দাফন, গাজীপুরের ডিসি বললেন, তার মায়ের প্যারোল আবেদন করা হয়নি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
মোহাম্মদপুরে তূর্যর দাফন, গাজীপুরের ডিসি বললেন, তার মায়ের প্যারোল আবেদন করা হয়নি

ছেলের সঙ্গে মা শারমিন সুলতানা

advertisement

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর সন্তান নিসর্গ হোসেন তূর্যর (১৫) মরদেহ ঢাকার মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে দাফন করা হয়েছে। দাফনের আগে সেখানেই তার জানাজা হয়। তূর্যর মৃত্যু হয় গতকাল শুক্রবার রাত ১১টার দিকে। তার মা শারমিন সুলতানা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী।

শেষবারের মতো তাকে দেখাতে তূর্যর মরদেহ আজ শনিবার নিয়ে যাওয়া হয় ওই কারাগারে। শারমিন সুলতানাকে প্যারোলে কেন মুক্তি দেওয়া হলো না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, শারমিন সুলতানার প্যারোলে মুক্তির কোনো আবেদন তাঁর কাছে আসেনি।ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় ছাত্রদল নেতাশারমিনের পরিবারও বলছে, তারা প্যারোলের আবেদন করেনি।

তাঁর স্বামী শাহাদাৎ হোসেন নিপু প্রথম আলোকে বলেন, তাঁর স্ত্রীর প্যারোলে মুক্তির আবেদন করার বিষয়ে তাঁকে নিরুৎসাহিত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর