advertisement
advertisement

১৩ ব্যাংকের ব্যতিক্রমী সাফল্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ণ
১৩ ব্যাংকের ব্যতিক্রমী সাফল্য

advertisement

দেশের ব্যাংক খাতে মোট ঋণের প্রায় ৩৩ শতাংশ (৬ লাখ কোটি টাকার বেশি) এখন খেলাপি, যা বাংলাদেশকে বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশে পরিণত করেছে। তবে ব্যতিক্রমীভাবে ১৩টি বেসরকারি ব্যাংক খেলাপি ঋণ ৫ শতাংশের নিচে রেখেছে। জুন শেষে কমিউনিটি ব্যাংক (০.৩৩%), ব্র্যাক ব্যাংক (২.০৫%) ও পূবালী ব্যাংক (২.৪৬%) সেরা অবস্থানে।

নিয়মতান্ত্রিক অনুমোদন, গ্রাহক সক্ষমতা যাচাই, এসএমই ও ভোক্তা ঋণে গুরুত্ব দেওয়াই তাদের সাফল্যের মূল চাবিকাঠি বলে ব্যাংকগুলোর এমডিরা জানান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর