advertisement
advertisement

সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
সৌদি আরবকে রক্ষায় সবকিছু করতে প্রস্তুত ইসলামাবাদ: পাকিস্তান

পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী

advertisement

সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তার প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতি ‘শর্তহীন’।এক সাক্ষাৎকারে এ কথা বলেন আহমেদ শরীফ চৌধুরী।

গতকাল শুক্রবার ওই সাক্ষাৎকারের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করে আরব নিউজ।সম্প্রতি ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে হুতিরা। এলাকাগুলো কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল–মানদেব প্রণালির কাছে অবস্থিত। একই সঙ্গে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা।

জবাবে তাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা জোরদার করেছে রিয়াদ।সৌদি আরব ও ইরান–সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যখন তীব্র লড়াই চলছে, তখন এ কথা বললেন আহমেদ শরীফ চৌধুরী।সম্প্রতি ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে হুতিরা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর