advertisement
advertisement

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯

গ্রেপ্তার

advertisement

রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।আজ শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।নিয়াজ মেহেদী বলেন, গুলশানে ঝটিকা মিছিলের পরদিন থেকে গ্রেপ্তার অভিযান চলছে।

এখন পর্যন্ত মিছিলে অংশগ্রহণকারী ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গুলশানের উপকমিশনার, ওসি প্রত্যাহারপুলিশ বলছে, কিছুদিন ধরে শুক্রবার জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করে আসছেন। সর্বশেষ ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়ে মিছিল করেন।

এ সময় তাঁরা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেন বলে পুলিশের দাবি।পুলিশ আরও জানায়, একপর্যায়ে মিছিলকারীরা গুলশান ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটান এবং তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর