advertisement
advertisement

লন্ডনে এইচঅ্যান্ডএমের ফ্যাশন শোয়ে হঠাৎ যে কারণে প্রতিবাদ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
লন্ডনে এইচঅ্যান্ডএমের ফ্যাশন শোয়ে হঠাৎ যে কারণে প্রতিবাদ

এইচঅ্যান্ডএমের ফ্যাশন শোতে এক মডেলের ব্যালের ছন্দে নাটকীয় প্রবেশ

advertisement

১৭ সেপ্টেম্বর লন্ডনের অলিম্পিয়া হলে সুইডিশ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের ফ্যাশন শো চলাকালে ঘটল এক অভাবনীয় ঘটনা। শো শুরু হলে মডেলদের হাঁটায় বিঘ্ন ঘটান তিনজন প্রতিবাদকারী। বারবার রানওয়েতে প্রবেশ করে তাঁরা একাধিক প্ল্যাকার্ড নিয়ে দর্শকের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁদের প্ল্যাকার্ডের বার্তায় ছিল ভেড়ার পশম ব্যবহারের প্রতিবাদ। এভাবে মডেলের সঙ্গে রানওয়েতে হাঁটতে দেখা যায় পেটার কর্মীকেপ্রতিবাদকারীদের তিনজনই ছিলেন পেটার কর্মী।

পেটা, অর্থাৎ পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব এনিমেলস যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক প্রাণী অধিকার সংগঠন। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের কর্মীরা বিশ্বজুড়ে সরব। দীর্ঘদিন ধরে পোশাক ও ফ্যাশনে পশুর চামড়া, পশম, উলসহ অন্যান্য প্রাণিজ উপকরণের ব্যবহার বন্ধে প্রচার চালাচ্ছে পেটা।

পেটার কর্মীরা বারবার শোয়ে বাধা দিলেও এইচঅ্যান্ডএম তাদের আয়োজন চালিয়ে নেয়পশুর পশম ব্যবহারের প্রতিবাদে পেটার কর্মীরা বারবার শোয়ে বাধা দিলেও সুইডিশ ফাস্ট-ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএম তাদের আয়োজন চালিয়ে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর