advertisement
advertisement

কোন গ্রেডে কত বেতন বাড়ল, সর্বনিম্ন ও সর্বোচ্চ কত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ণ
কোন গ্রেডে কত বেতন বাড়ল, সর্বনিম্ন ও সর্বোচ্চ কত

এই বেতনস্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা

advertisement

এই বেতনস্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভানতুন জাতীয় বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয়েছে ১৪২ শতাংশ পর্যন্ত। সর্বোচ্চ মূল বেতন নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা। গত বৃহস্পতিবার বেতনকাঠামোর প্রজ্ঞাপন হলেও আজ শনিবার তা প্রকাশিত হয়েছে।প্রথম গ্রেডের নির্ধারিত মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা। সেই বেতন বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে।

এই গ্রেডে বেতন বেড়েছে ১০০ শতাংশ।দ্বিতীয় গ্রেডের মূল বেতন ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা হয়েছে। বেড়েছে ১০০ শতাংশ। তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার টাকা। বেড়েছে ১০০ শতাংশ।চতুর্থ গ্রেডের মূল বেতন ৫০ হাজার টাকা থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে। পঞ্চম গ্রেডে ৪৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৮৬ হাজার টাকা।ষষ্ঠ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা হয়েছে।

সপ্তম গ্রেডের মূল বেতন ২৯ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ৫৮ হাজার টাকা হয়েছে।অষ্টম গ্রেডে ২৩ হাজার টাকা থেকে বেতন বেড়ে হয়েছে ৪৬ হাজার টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর