advertisement
advertisement

আশা সেই তিন খেলা নিয়েই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
আশা সেই তিন খেলা নিয়েই

জাপানের আইচি-নাগোয়া শহর এবার এশিয়ান গেমসের আয়োজক

advertisement

এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের আশা এবার মূলত তিন খেলায়—ক্রিকেট, কাবাডি ও বক্সিং। অতীতে এ তিন খেলাতেই পদক জিতেছে বাংলাদেশ। এবারও এই তিন ডিসিপ্লিন থেকেই ভালো ফলের প্রত্যাশা করছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এর বাইরে কাবাডি, ক্রিকেট, শুটিং ও আর্চারির পাশাপাশি উশু, জুডো ও কারাতেতেও সম্ভাবনা দেখছে তারা।এশিয়ান গেমসে বাংলাদেশের সবচেয়ে বেশি সাতটি পদক এসেছে কাবাডি থেকে।

ক্রিকেটে এসেছে ছয়টি পদক, যার মধ্যে আছে বাংলাদেশের একমাত্র সোনার পদকও। বক্সিংয়ে বাংলাদেশের একমাত্র পদকটি এসেছিল ১৯৮৬ সালের এশিয়ান গেমসে। সেবার ব্রোঞ্জ জিতেছিলেন মোশাররফ হোসেন। এখন পর্যন্ত সেটিই এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত কোনো ইভেন্টে একমাত্র পদক।বক্সিংয়ে সেই পদকের ধারাবাহিকতা ফিরিয়ে আনতে এবার রিংয়ে নামবেন সেলিম হোসেন ও উৎসব আহমেদ। আগামী সোমবার লড়াই শুরু হবে দুজনের।

২০২২ এশিয়ান গেমসে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত লড়েছিলেন সেলিম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর