advertisement
advertisement

‘ভবিষ্যতে এমন কিছু করো, যেন জিপিএ-৫ পাওয়ার চেয়েও বড় অর্জন হয়’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ
‘ভবিষ্যতে এমন কিছু করো, যেন জিপিএ-৫ পাওয়ার চেয়েও বড় অর্জন হয়’

শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীরা। আজ সকালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে

advertisement

‘তোমরা সবাই জিপিএ-৫ পেয়েছ, এটা দারুণ অর্জন। তবে তোমাদের অনেক বন্ধু কিন্তু জিপিএ-৫ পায়নি। তারা আজ এখানে আসতে পারেনি। ভবিষ্যতে তোমরা এমন কিছু করো, যেন জিপিএ-৫ পাওয়ার চেয়েও বড় কিছু অর্জন হয়। এমন কিছু, যাতে তোমরা আরও বড় কিছু হতে পারো, সমাজকে বদলে দিতে পারো।’রাঙামাটিতে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।

আজ শনিবার সকালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীরা। সকাল ৯টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছে, কেউ ব্যস্ত আড্ডায়।অনুষ্ঠানস্থলে ঢুকতেই দেখা যায়-‘এক্সপেরিয়েন্স সেন্টার’। বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল সেখানে।

পাশেই ছিল, ৩৬০ ডিগ্রি ফটো বুথ ও ফটো কর্নার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর