advertisement
advertisement

‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রীর বিয়ের গুঞ্জন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রীর বিয়ের গুঞ্জন

মেধা শঙ্কর। ইনস্টাগ্রাম থেকে

advertisement

কমেডিয়ান ও ইউটিউবার সময় রায়না ও ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করকে নিয়ে কিছুদিন ধরেই প্রেমের গুঞ্জন। এবার সেই গুঞ্জন গড়িয়েছে বিয়ে পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একাধিক পোস্টের দাবি, চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা করছেন সময় ও মেধা। আবার নতুন আরেকটি পোস্টে দাবি করা হয়েছে, সেই বিয়ে নাকি এরই মধ্যে হয়ে গেছে; প্রায় দুই মাস আগে, জুলাইয়ে। তবে এসব দাবির কোনোটিই সময় বা মেধা নিজেরা নিশ্চিত করেননি।

সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ মেধা শঙ্করের উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে দুজনের কথাবার্তা ও রসায়ন নজর কাড়ে দর্শকদের। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে কাছাকাছি সময়ে একই ধরনের পোস্ট দেওয়া; এসব ঘিরে তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।মেধা শঙ্কর।

ইনস্টাগ্রাম থেকে গত আগস্টে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে মেধা শঙ্কর, বরুণ ধাওয়ান, শ্যারন ভার্মা ও নিশান্ত তানওয়ার উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর