advertisement
advertisement

আজ আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ রাত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
আজ আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ রাত

আজ চাঁদ দেখার রাত

advertisement

মহাকাশপ্রেমীদের জন্য চাঁদ পর্যবেক্ষণ এবং জ্যোতির্বিজ্ঞান চর্চার গুরুত্ব অপরিসীম। প্রতিবছর বিশ্বজুড়ে উদ্‌যাপিত আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ রাত হিসেবে একটি দিবস পালন করা হয়। এদিন পালনের মাধ্যমে আমাদের প্রাকৃতিক উপগ্রহ সম্পর্কে সবার মধ্যে আগ্রহ তৈরির সুযোগ হয়।আজ ১৯ সেপ্টেম্বর, আন্তর্জাতিক চাঁদ পর্যবেক্ষণ রাত উদ্‌যাপিত হবে। প্রথম পক্ষের চাঁদের সময় এই মহাকাশীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

এ সময় চাঁদ সন্ধ্যার আকাশে খুব সহজে দৃশ্যমান থাকে। চাঁদের দিন ও রাতের সীমানা বা টার্মিনেটরে দীর্ঘ ছায়া পড়ার কারণে গহ্বর ও পাহাড়ি অঞ্চলগুলো স্পষ্টভাবে দেখা যায়। নাসার তথ্য অনুযায়ী, এই বিশ্বব্যাপী উৎসবের মূল লক্ষ্য হলো চন্দ্র পর্যবেক্ষণ এবং বিজ্ঞান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। নাসার আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে চাঁদের বুকে মানব অভিযানের প্রস্তুতি চলায় চন্দ্র নিয়ে আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।

সাধারণ মানুষ দলবদ্ধভাবে কিংবা ঘরে বসেই এই উৎসবে অংশ নিতে পারেন।খালি চোখে, বাইনোকুলার বা টেলিস্কোপের সাহায্যে ঘরে বসেই চাঁদ পর্যবেক্ষণ করার চমৎকার সুযোগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর