advertisement
advertisement

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য তুলে ধরতে চার দিনের আয়োজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ
টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য তুলে ধরতে চার দিনের আয়োজন

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শনী এবং গ্যালারির সংলগ্ন লবিতে টাঙ্গাইল শাড়ির মেলা শুরু হয়েছে

advertisement

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য ও বুননশিল্প নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আজ ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়োজন। ‘ঐতিহ্য, সম্প্রীতি, তাঁত: টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য উদ্যাপন’ শীর্ষক এ আয়োজনে আছে প্রদর্শনী ও টাঙ্গাইল শাড়ির মেলা। বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ তাঁত বোর্ডের যৌথ উদ্যোগে এ আয়োজন।

২০২৫ সালের ৯ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির লালকেল্লায় অনুষ্ঠিত অধিবেশনে ইউনেসকোর ‘রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব দ্য ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’তে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয় টাঙ্গাইল শাড়ির বয়নশিল্প।এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার পর শিল্পটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। বিশেষত তরুণ প্রজন্মের কাছে টাঙ্গাইলের শাড়ির ঐতিহ্য ও বুননশিল্পের প্রসার ঘটানোই আয়োজনের মূল উদ্দেশ্য।

আজ ১৯ সেপ্টেম্বর বেলা এগারোটায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজনটির উদ্বোধন হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর